1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাঁশখালীর বৈলছড়িতে মাদকবিরোধী অভিযানে তিন মাদক সেবনকারী আটক

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবনকারীকে হাতেনাতে আটক করেছে মোবাইল কোর্ট। পরে অপরাধের মাত্রা বিবেচনায় তাদের মধ্যে দুজনকে এক বছর করে এবং অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) পূর্ব বৈলছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাঁশখালী থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন বৈলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত হরিমোহন দে’র ছেলে তপন দে (৪০), ২ নম্বর ওয়ার্ডের রফিক আহমদের ছেলে আব্দুর রহিম (৩৫) এবং ৩ নম্বর ওয়ার্ডের ছাবের আহমেদের ছেলে আব্দুল করিম (৫০)।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল করিম পূর্ব বৈলছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধভাবে বাংলা চোলাই মদ উৎপাদন করে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, প্রায় দুই বছর ধরে ওই এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, পাহাড়ি এলাকায় গরু চরাতে আসা কিংবা কৃষিকাজে নিয়োজিত ৮ থেকে ৯ বছর বয়সী শিশু-কিশোরদের কাছেও তিনি এসব মাদকদ্রব্য বিক্রি করতেন। এছাড়া তিনি নিয়মিত মাদকের আসরও বসাতেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, তপন দে নিয়মিত আব্দুল করিমের কাছ থেকে বাংলা চোলাই মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। এ কাজে ব্যবহৃত হতো আব্দুর রহিমের অটোরিকশা।

শুক্রবার স্থানীয় বাসিন্দারা তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অপরাধের গুরুত্ব বিবেচনায় মোবাইল কোর্ট আব্দুল করিম ও তপন দে’কে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং আব্দুর রহিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক উৎপাদন, বিক্রি ও সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসন মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট