1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

দোহাজারীতে স্বাস্থ্যসেবায় নতুন অধ্যায়— “ডা. আতিক আই এন্ড ডায়াবেটিক কেয়ার”–এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

এমএ হামিদ:  “নতুন সূচনা, নতুন সেবা” শ্লোগানে দক্ষিণ চট্টগ্রামের উপশহর দোহাজারীতে স্বাস্থ্যসেবায় শুভ উদ্বোধন হয়েছে ডা. আতিক আই এন্ড ডায়াবেটিক কেয়ার–এর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দোহাজারী ৩১ শয্যা হাসপাতালের অপরদিকে ন্যাশনাল হাসপাতালের নিচে । উদ্বোধন হওয়া এই সেবাকেন্দ্রে একই ছাদের নিচে চক্ষু ও ডায়াবেটিস রোগীদের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

অভিজ্ঞ চিকিৎসক ও উন্নত সরঞ্জামের মাধ্যমে রোগীদের সঠিক রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

শুভ উদ্বোধন উপলক্ষে দুইদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।এতে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন,ডা. আতিকুর রহমান বাপ্পী (এমবিবিএস, পিজিটি–চক্ষু, সিসিডি–বারডেম, এমপিএইচ–চট্টগ্রাম মেডিকেল কলেজ),সিনিয়র মেডিকেল অফিসার ও পরিচালক, দিশারী চক্ষু হাসপাতাল।

ডায়াবেটিস ও মেডিসিন সেবা প্রদান করবেন,
ডা. সিদরাতুল মুনতাহা (এমবিবিএস–সিএমইউ, পিজিটি–মেডিসিন, সিসিডি–বারডেম), চট্টগ্রাম মা–ও–শিশু হাসপাতাল মেডিকেল কলেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান, নাহার গ্রুপ ও গ্রিন সিটি হাসপাতাল; এমডি, দোহাজারী ন্যাশনাল হাসপাতালের ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চ ট্টগ্রাম সিটি কলেজের সাবেক বিভাগীয় প্রধান জসিম উদ্দিন, চন্দনাইশ উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু,

চিকিৎসক ডা. বিশজিত ,সমাজসেবক আনোয়ার হোসেন,
ব্যাংকার মুহাম্মদ আলোউদ্দীন,শিক্ষক মুহাম্মদ ইউনুচ,
জয়নাল আবেদিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার ও ডা. আতিক বাপ্পীর শ্রদ্ধেয় পিতা আহমুদুর রহমান।

অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দোহাজারী ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচন করবে।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট