1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত চার

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:চট্টগ্রামের মীরসরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে উপজেলার সুফিয়ারোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইম্পেরিয়াল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন। এখন পর্যন্ত তাঁর পরিবারের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি মস্তাননগর হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দিন বলেন, বয়স্ক ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একইদিন সকালে উপজেলার বারইয়ারহাট ইউটার্ন এলাকায় চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনায় একটি মোটরসাইকেল, একটি পিকআপ ও একটি ট্রাকসহ চারটি যানবাহন জড়িত ছিল।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বারইয়ারহাট এলাকায় দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়ারোড এলাকায় বৃদ্ধা নিহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবারের আবেদনের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট