1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নিজ অর্থায়নে আরও দুই সংযোগ সড়কের উদ্বোধন, জামিজুরীতে উন্নয়নের নজির গড়ছেন নাসির উদ্দিন মীরসরাইয়ের জোরারগঞ্জে ১২১ বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত Principales plataformas de trading para operar en España ২০২৬ সালের বন্যায় সাতকানিয়ার বানভাসি মানুষের নীরব সহায়ক প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে এস এম রবিনের দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ দোহাজারী স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন “আঁধারে আলো”র বন্যার্ত ১৫০ পরিবারের মধ্যে ভালোবাসা বিতরণ। বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দুলু সাতকানিয়ার নলুয়ায় বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ এনজিও সংস্থা “আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের ৪ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা বোয়ালখালীতে শাহিদা আক্তার শেফুর ব্যক্তিগত ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবার চালানসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার ৭ শত ৭৫ পিস ইয়াবার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে উপজেলার মধ্যম পুঁইছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মোঃ আনিসুর প্রকাশ এনাম ইসলাম (৩৮) এবং মোছাম্মৎ মাসুদা বেগম (৩০) স্বামী-স্ত্রী। তারা দীর্ঘ দিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী।

সেনাবাহিনীর বাঁশখালী ইউনিট ও থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে সেনাবাহিনীর বাঁশখালী উপজেলায় দায়িত্বরত ইনচার্জ ক্যাপ্টেন সালেহ্ মোহাম্মদ নূরুল ওয়াহ্হাব এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মধ্যম পুঁইছড়ি এলাকার মৃত মোহাম্মদ শামসুল আলমের ছেলে আনিসুর প্রকাশ মোঃ এনাম ইসলাম এবং তার স্ত্রী মোছাম্মৎ মাসুদা বেগমকে আটক করে। এসময় তাদের বাসা তল্লাশী করে ৪হাজার ৭শত ৭৫পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৭১ হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়। আটককৃতদেরকে বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, আটককৃতরা এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী। তাদের তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য মাদক ব্যবসায়ীদেরও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে পৃথক অভিযানে চালিয়ে হিরামনি এলাকার মোহাম্মদ জকরিয়ার স্ত্রী মোছাম্মৎ জেসমিন আক্তার (৩০) নামক আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় স্বামী মোহাম্মদ জকরিয়া পালিয়ে সক্ষম হলেও তার স্ত্রীর কাছ থেকে ৩ শত ৬০ পিস ইয়াবা, ৩টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং দেশীয় মদ উদ্ধার করা হয়।

জনস্বার্থে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট