1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় নাহার পার্ক রিসোর্টে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পূজা উদযাপন পরিষদ শুধু ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ নয়;তরুণ প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে সকলের সহযোগিতায় এবারের দুর্গাপূজা সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিচ্ছন্নতা, স্বেচ্ছাসেবক টিম গঠন এবং প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন পূজামণ্ডপের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়।

প্রতিনিধি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে।

এসময় পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে ও পৌরসভার সাধারণ সম্পাদক অরজিত দে সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী,রুপক শীল, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ দাশ বিষু,সহ সভাপতি দীপক কান্তি শর্মা, শ্যামল দাশ গুপ্ত, উত্তম দাশ, সাগর দত্ত, রাজীব দাশগুপ্ত ছোটন, শুভ তালুকদার,শয়ন শর্মা,ছোটন সরকার, রাজীব চৌং রাজু,সুচরিত ঘোষ, অরুণ বিকাশ চৌং, বিল্পব দাশ অভি, রতন মল্লিক, রিপন দে, কৃষ্ণ দাশ, প্রকোশলী সঞ্জয় মল্লিক,,রুপু চক্রবর্তী, সাংবাদিক রনি কান্তি দেব, টিস্যু সূত্রধর , শিক্ষক রাজীব নাথ, সঞ্জয় নন্দী, কাঞন নাথ, বাবুল দে, অজয় সিংহ, শতদল ভট্টাচার্য, অ্যাডভোকেট রাজু দাশ, মিলকী চৌধুরী।

সভা শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সফলভাবে দুর্গাপূজা উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট