1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দুলু

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন জলখদর খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল হক মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) কামরুজ্জামান, বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো. ইব্রাহিম বিন খলিল, কাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক জাহেদ, অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, ইউপি সদস্য দিদারুল আলম, ইউপি সদস্য আনোয়ার, ছাত্রদল নেতা রেজা, যুবদল নেতা শাহেদ, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুসসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের কৃষিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। তিনি বলেন, একসময় দেশে খাদ্যের ঘাটতি থাকলেও খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত অর্জন করে এবং পরবর্তীতে খাদ্য বিদেশেও রপ্তানি করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিরও একটি অংশ। বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল-নদী পুনঃখনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রী খানখানাবাদ ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতি ও স্থানীয় ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদারের কার্যক্রমের প্রশংসা করেন এবং পরিষদের জন্য ১০ টন চাল বরাদ্দ দেওয়ার নির্দেশ জেলা প্রশাসককে প্রদান করেন।

পাশাপাশি তিনি বন্যাকবলিত মানুষের দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট