1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বোয়ালখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন সিকদারের মতবিনিময়

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিএনপি নেতা জয়নাল আবেদীন সিকদারের সমর্থনে ৭নং ওয়ার্ড সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাতে ধোরলা সফি মাঝির পুরাতন বাড়িতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আমুচিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

বিএনপি নেতা সফিউল আলম মাঝির সভাপতিত্বে সিকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা মেম্বারের সঞ্চালনায়, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম শাহেদ, নজির আলম, নুরুজ্জামা, মুহাম্মদ আলমগীর, আজিজ মিস্ত্রি, বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ইস্কান্দার চৌধুরী মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন সিকদার বলেন, জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমুচিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করব। সবার মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।

বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং একটি সুন্দর, বাসযোগ্য ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন সিকদারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সিকদার বাড়ি মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, জাবেদ হোসেন, সমাজসেবক মাহবুবুল আলম, যুবদল নেতা ইমন উদ্দিন বাদশা, ইউনিয়ন যুবদল সভাপতি মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সোলাইমান সিকদার, যুবদল নেতা মোরশেদ, গোলাম রহমান, জাহেদুল ইসলাম খোকন, মাসুম, রুবেল, ছাত্রনেতা রাজু আহমদ, নেহাল কাদের বাবু, আকিব আহম্মদ, জনি, মিনহাজসহ অন্যান্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট