1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

এনজিও সংস্থা “আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের ৪ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:

টানা এক সপ্তাহের ভারি বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এসব বন্যাকবলিত এলাকায় মানুষের বাড়িঘর, গবাদিপশু, মৎস্য প্রজেক্ট ও বীজতলা সহ গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে গেছে। আর এসব বন্যাকবলিত এলাকায় গত কয়েকদিন ধরে শুকনো খাবার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন এনজিও সংস্থা আইডিয়াল স্টেপস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইএসএসডি)।

আইএসএসডি’র চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দেশের চলমান ভয়াবহ বন্যায় অনেক মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করতেছে। অনেকের বাড়িঘর এখনো পানির নিচে। বিগত ১০ বছর ধরে দেশের যেকোনো দূর্যোগকালে আমাদের সংস্থা থেকে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করে আসছি। এরই অংশ হিসেবে এবারেরও উপজেলা প্রশাসন, বিশেষ করে ইউএনও মহোদয়ের আন্তরিক সহযোগিতা এবং পরামর্শে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা ত্রাণ সহায়তা দিয়ে আসছি।

আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রমে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন লোহাগাড়ার ইউএনও মহোদয়, তার জন্যে ওনাকে আমাদের সংস্থার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দূর্যোগ শেষ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট