1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজ অর্থায়নে আরও দুই সংযোগ সড়কের উদ্বোধন, জামিজুরীতে উন্নয়নের নজির গড়ছেন নাসির উদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

এমএ হামিদঃ “এই জামিজুরী আমার, আমি জামিজুরীর” এভাবেই এলাকার প্রতি নিজের ভালোবাসা ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন জনতার কাউন্সিলর নামে পরিচিত সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ নাসির উদ্দিন।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামিজুরী এলাকায় নিজস্ব অর্থায়নে নির্মিত দুটি সংযোগ সড়কের উদ্বোধন করেছেন তিনি। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শত শত স্থানীয় বাসিন্দার উপস্থিতিতে প্রথমে জামিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক এবং পরে পশ্চিম জামিজুরী মরহুম নুর আহমেদ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে আলহাজ নাসির উদ্দিন বলেন, “জামিজুরীর মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব এবং এলাকার উন্নয়নই আমার লক্ষ্য। জনগণের সেবা করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও নিজ সামর্থ্য অনুযায়ী উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখব।”

তিনি জানান, নিজস্ব অর্থায়নে এ পর্যন্ত মোট ৭টি সংযোগ সড়ক নির্মাণ করেছেন। এর মধ্যে ৪টি সড়কের উদ্বোধন সম্পন্ন হয়েছে, আর অবশিষ্ট ৩টি সড়ক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শরবত আলী, জয়নাল আবেদিন খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, ব্যক্তিগত অর্থায়নে ধারাবাহিকভাবে সংযোগ সড়ক নির্মাণের এ উদ্যোগ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট