1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে রাতের অভিযানে বালুবাহী ৩ ট্রাক জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালুবোঝাই তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিট থেকে শুক্রবার রাত ১টা পর্যন্ত উপজেলার মায়ানী ইউনিয়নের মনিরহাট স্কুলের পশ্চিম পাশের কচুয়া বৌদ্ধ বিহার এলাকা এবং কচুয়া বাজার থেকে দমদমা বাজার সড়কে এ অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানকালে তিনটি ট্রাকসহ মো. ইব্রাহিম (বাশপাড়া, ছাগলনাইয়া, ফেনী), মো. জিয়াউল হক (মধ্য মোটুম, ছাগলনাইয়া, ফেনী) এবং মো. শাহ আলম (ওয়াইপাড়া, রামগড়, খাগড়াছড়ি)কে আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ইকোনমিক জোনের বেড়িবাঁধ এলাকা থেকে বালু উত্তোলন করে কচুয়া বৌদ্ধ বিহার এলাকায় নেওয়া হচ্ছিল। পরে সংশ্লিষ্ট স্থানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি পৃথক মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে মো. আব্দুল মান্নান ও মো. মহি উদ্দিন আটক ব্যক্তিদের পক্ষে জরিমানার অর্থ পরিশোধ করেন।

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন কোনোভাবেই বরদাশত করা হবে না। যারা পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতি করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “প্রাকৃতিক পরিবেশ ও নদী-খাল রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। অবৈধ বালু উত্তোলন বা পরিবহনের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে।” অভিযানে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট