1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে লোকালয়ে বন্যহাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা নিহত বোয়ালখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন সিকদারের মতবিনিময় বাঁশখালীর বৈলছড়িতে মাদকবিরোধী অভিযানে তিন মাদক সেবনকারী আটক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত মীরসরাইয়ে রাতের অভিযানে বালুবাহী ৩ ট্রাক জব্দ, দেড় লাখ টাকা জরিমানা বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও সবুজ বনায়ন পরিকল্পনায় স্থান পরিদর্শন দোহাজারী সাঙ্গু সেতুতে সড়ক বাতির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি বাঁশখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বোয়ালখালী পৌরসভার ৪১ কোটি সাড়ে ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা নিহত

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলগামী সড়কের আবুতোরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, সরকারি দায়িত্ব পালন ও একটি তদন্ত–সংক্রান্ত কাজে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে আবুতোরাব এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে মীরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে যান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, “সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা আসছেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ বলেন, “দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট