1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

টানা বৃষ্টিতে ঘরে পানি, অসহায় ১০ পরিবারের পাশে হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

চন্দনাইশ প্রতিনিধি: টানা বর্ষণে দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মানবিক সংগঠন হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মানবিক হাজী জামাল উদ্দিন সওদাগরের দিকনির্দেশনায় সংগঠনের সাধারণ সম্পাদক ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনে দেখা যায়, অন্তত ১০টি পরিবারের ঘরে বৃষ্টির পানি পড়ছে। ঘরের ভেতরেই মানবেতর জীবনযাপন করছেন এসব পরিবারের সদস্যরা।

খবর পাওয়ার পর বিকেলে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে নিজেই ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে ছুটে যান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সওদাগর। এ সময় তিনি ১০টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন
বিতরণ করেন, যাতে তারা অন্তত সাময়িকভাবে বৃষ্টির পানি থেকে নিজেদের ঘর রক্ষা করতে পারেন।

সহায়তা প্রদানকালে হাজী জামাল উদ্দিন সওদাগর বলেন, “দোহাজারী পৌরসভার কোনো মানুষ যেন দুর্যোগে অসহায় না থাকে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।”

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অন্যান্য সমস্যার কথাও শোনেন এবং যেকোনো প্রয়োজনে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট