1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ৬৮টি ড্রেজার পাইপ ও এক্সকাভেটর জব্দ Play Casino Online on the Best Mobile Online Casinos for Singapore Players মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পটিয়ায় এবার ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমায় বর্ণিল ফানুস উৎসবের উদ্বোধন করেন আজিজুল হক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র গেয়ারভী শরীফ পালিত দোহাজারী’তে ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র ১০ম খেলা অনুষ্ঠিত। চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ৬৮টি ড্রেজার পাইপ ও এক্সকাভেটর জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার খানখানাবাদ, সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অন্তত ৬৮টি ড্রেজার পাইপ জব্দ করা হয়েছে। এ ছাড়া পুকুরিয়া ইউনিয়নে শিরোপা বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের এক্সকাভেটর জব্দ এবং সাঙ্গু নদীর সঙ্গে সংযোগকারী দুটি ড্রেজার পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম রায়ছটা ও ঈশ্বর বাবুর হাটের চৌধুরী ঘাটসংলগ্ন চারটি স্থানে অভিযান চালিয়ে ৬৪টি অবৈধ ড্রেজার পাইপ জব্দ করা হয়। অন্যদিকে, সাধনপুর ইউনিয়নের দুটি স্থান থেকে আরও চার থেকে পাঁচটি ড্রেজার পাইপ জব্দ করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে পুকুরিয়া ইউনিয়নের তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় শিরোপা বিল্ডার্সের বালু উত্তোলন কার্যক্রমে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন করছে।

উপজেলা প্রশাসন জানায়, শিরোপা বিল্ডার্সের চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ডলুখাল বালুমহাল থেকে বালু উত্তোলন এবং পুকুরিয়ার ওই ডাম্পিং পয়েন্ট ব্যবহারের অনুমোদন রয়েছে। তবে সাঙ্গু নদী থেকে বালু উত্তোলনের অনুমোদন প্রতিষ্ঠানটির নেই। এ কারণে নদীর সঙ্গে সংযোগকারী দুটি ড্রেজার পাইপ বিচ্ছিন্ন করা হয় এবং প্রতিষ্ঠানটির একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটিকে যথাযথ কর্তৃপক্ষের দেওয়া অনুমতিপত্র ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার এখতিয়ারসংক্রান্ত কাগজপত্র বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পরিমাণ বালুও জব্দ করা হয়। জব্দ করা বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্যদের জিম্মায় রাখা হয়েছে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদুর রহমান তন্ময় বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যেসব স্থানে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছে, সেসব বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান পরিচালনাকালে স্থানীয় জনপ্রতিনিধি, থানা-পুলিশের বিশেষ দল ও ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট