1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
Legal Requirements for UK Residents Betting on American Sports চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগ ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী (সা.) উদযাপন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যক্তিগত অর্থায়নে ৮টি ইউনিব্লক সড়ক নির্মাণ- নাসির উদ্দিনের উদ্যোগে বদলে যাচ্ছে জামিজুরীর যোগাযোগ ব্যবস্থা বাঁশখালীর মেয়ে ইশরাত বখতিয়ার চৌধুরী নিশুর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ বিদ্যুৎ সংকট ও জাতীয় গ্রিড বোয়ালখালী টি কে’র সামনে পল্লী বিদ্যুতের সাবস্টেশন বহাল রাখার দাবিতে মানববন্ধন

বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি:

জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রশিক্ষণের সুযোগ পাওয়া বাঁশখালী ক্রিকেট একাডেমির কৃতি ছাত্র ইমরান হোসেন তানভীরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাঁশখালীর কৃতি ক্রিকেটার তানভীরের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পাশাপাশি তার এই অর্জন বাঁশখালীর অন্যান্য তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক বাঁশখালী পৌরসভার মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী,বাঁশখালী ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ এরশাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ইমরান হোসেন তানভীর বাঁশখালী ক্রিকেট একাডেমির একজন কৃতি ছাত্র। জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৫-২৬’ সিজন-১-এ অংশগ্রহণ করে চট্টগ্রাম জেলা থেকে বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ অর্জন করেন তিনি। তার এই সাফল্যে বাঁশখালী ক্রিকেট একাডেমি, পরিবার ও স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

বাঁশখালী ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ এরশাদ বলেন, সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার মধ্যেও তানভীরের এই অর্জন বাঁশখালীর ক্রিকেটের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। ভবিষ্যতে সে জাতীয় পর্যায়ে আরও ভালো করবে—এমন প্রত্যাশা সবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট