1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ৬৮টি ড্রেজার পাইপ ও এক্সকাভেটর জব্দ Play Casino Online on the Best Mobile Online Casinos for Singapore Players মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পটিয়ায় এবার ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমায় বর্ণিল ফানুস উৎসবের উদ্বোধন করেন আজিজুল হক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র গেয়ারভী শরীফ পালিত দোহাজারী’তে ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র ১০ম খেলা অনুষ্ঠিত। চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের

দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার অংশবিশেষ নিয়ে বহুল প্রত্যাশিত ‘দোহাজারী-সাঙ্গু থানা’ ও প্রশাসনিক উপজেলা গঠনের প্রক্রিয়ায় দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের খবরে প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

সরকারি নথি ও দাপ্তরিক চিঠিপত্র পর্যালোচনায় জানা যায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদের ডিও পত্রের (ডিও নম্বর: বাজাস/চট্টগ্রাম-১৪/২০২৬, তারিখ: ২০ আগস্ট ২০২৬) পরিপ্রেক্ষিতে চন্দনাইশ ও সাতকানিয়ার অংশবিশেষ নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উপজেলা পরিষদ-১ শাখা) থেকে চট্টগ্রাম জেলা প্রশাসককে একটি সরকারি স্মারক পাঠানো হয়। স্মারক নম্বর ৪৬.০০.০০০০.০৪৬.১৮.০০০৩.২৬-৩৪২। এতে সাতকানিয়ার আংশিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন একটি পৃথক উপজেলা গঠনের স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের অনুশাসন অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ওই প্রশাসনিক চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করে ছয়টি ইউনিয়ন নিয়ে প্রস্তাব তৈরির নির্দেশনা আসায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, এর আগে সাতকানিয়া ও চন্দনাইশ থানাকে বিভক্ত করে ‘দোহাজারী-সাঙ্গু থানা’ গঠনের প্রক্রিয়া প্রশাসনিকভাবে এগিয়ে নেওয়া হয়েছিল।

নথি সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা ৭ এপ্রিল ২০২১ তারিখে জারি করা প্রজ্ঞাপনে সাতকানিয়া ও চন্দনাইশ থানাকে বিভক্ত করে ‘দোহাজারী-সাঙ্গু থানা’ স্থাপনের সুপারিশ অনুমোদন করে। এর স্মারক নম্বর ৪৪.০০.০০০০.০৯৬.০১.০০৬.১৭-১৫৬। প্রস্তাবিত ৪টি থানার কার্যক্রম পরিচালনার জন্য ১০০টি পদ এবং ২৫টি যানবাহন অনুমোদনের বিষয়টিও ওই প্রক্রিয়ার অংশ ছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, জনসংখ্যা, বাণিজ্যিক গুরুত্ব ও দীর্ঘদিনের প্রশাসনিক দাবির বিবেচনায় দোহাজারীকে কেন্দ্র করে ‘দোহাজারী-সাঙ্গু থানা’ এবং সংশ্লিষ্ট এলাকাগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা গঠন করা প্রয়োজন। তাদের মতে, দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠন করা হলে দীর্ঘদিনের প্রশাসনিক পুনর্বিন্যাসের দাবি ও স্থানীয় বাস্তবতার প্রতিফলন ঘটবে না।

দোহাজারী পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম বলেন, “দোহাজারীকে বাদ দিয়ে নতুন কোনো থানা বা উপজেলা দোহাজারীবাসী মেনে নেবে না। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করছি।”

ধোপাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলিম বলেন, “দোহাজারী-সাঙ্গু থানা ছাড়া আমরা অন্য কোনো থানা মানি না, মানব না। আমাদের একটাই দাবি—দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন করা হোক।”

দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেয়ার উদ্দীন সুমন বলেন, “দোহাজারী পৌরসভার উন্নয়নে সংসদ সদস্য মহোদয় আন্তরিক। তিনি দোহাজারীবাসীকে অতীতের মতো এবারও আশাহত করবেন না বলে আশ্বস্ত করেছেন।”

দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান বেগ বলেন, ‘দোহাজারী-সাঙ্গু’ থানা নামকরণের পক্ষে তৎকালীন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এবং সাতকানিয়ার ছয় ইউনিয়নের চেয়ারম্যানদের সম্মতিতে ডিও লেটার দেওয়া হয়েছিল। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর হিসেবে পরিচিত দোহাজারী সড়ক, নৌ ও রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগস্থল।

তিনি আরও বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ১৯৮৫ সালে দোহাজারীকে থানা করার বিষয়ে সুপারিশ করেছিল। পরবর্তীতে দক্ষিণ চট্টগ্রামে নতুন জেলা গঠনের একটি প্রস্তাবেও দোহাজারীকে জেলা সদর করার সুপারিশের কথা উল্লেখ করা হয়। ২০০১ সালে দিয়াকুল আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনের সময় তৎকালীন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দোহাজারী থানা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন বলেও তিনি দাবি করেন।

আবদুল্লাহ আল-নোমান বেগ আরও বলেন, নবম জাতীয় সংসদের অধিবেশনে তৎকালীন সংসদ সদস্য ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আলহাজ নুরুল ইসলাম বিএসসি দোহাজারীকে থানা করার প্রস্তাব সংসদে উত্থাপন করেন। এর ধারাবাহিকতায় ‘দোহাজারী-সাঙ্গু থানা’ বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে যায় বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিনের প্রশাসনিক প্রক্রিয়া ও জনদাবির বিষয়টি বিবেচনায় নিয়ে দোহাজারী ও ধোপাছড়িকে বাদ না দিয়ে ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, জনসংখ্যা ও প্রশাসনিক সুবিধার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ‘দোহাজারী-সাঙ্গু থানা’ বাস্তবায়নের পূর্ববর্তী প্রশাসনিক সিদ্ধান্ত ও নথিপত্রও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট