1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Legal Requirements for UK Residents Betting on American Sports চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগ ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী (সা.) উদযাপন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা বাঁশখালীতে মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যক্তিগত অর্থায়নে ৮টি ইউনিব্লক সড়ক নির্মাণ- নাসির উদ্দিনের উদ্যোগে বদলে যাচ্ছে জামিজুরীর যোগাযোগ ব্যবস্থা বাঁশখালীর মেয়ে ইশরাত বখতিয়ার চৌধুরী নিশুর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ বিদ্যুৎ সংকট ও জাতীয় গ্রিড বোয়ালখালী টি কে’র সামনে পল্লী বিদ্যুতের সাবস্টেশন বহাল রাখার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগ ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগ ঠিকাদার সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি বিএনপি নেতা এম.এ. হাশেম রাজু।

এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ঠিকাদার আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন এবং ওসমান গনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুর মোহাম্মদ,সাবেক সদস্য সচিব বাবু খান, সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, ইউনুস রানা, তসলিম উদ্দীন,কালিয়াইশ ইউনিয়ন বিএনপির নেতা হাজ্বী ওসমান গনি চৌধুরী, বিএনপি নেতা নওশা মিয়া, মহানগর ছাত্রদল নেতা সালাউদ্দিন, নুর মোহাম্মদ নুরু, শাহাদাত হোসেন মোস্তাক, ছাত্রদল নেতা মহিউদ্দিন সাগর, নবী হোসেন মেম্বার, আইয়ুব আলী ও ধর্মপুর ইউনিয়ন বিএনপির নেতা তসলিম উদ্দীন।

এছাড়া ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুল হক খোকন, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক, মোহাম্মদ সেলিম উদ্দিনসহ ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট