1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ সংকট ও জাতীয় গ্রিড বোয়ালখালী টি কে’র সামনে পল্লী বিদ্যুতের সাবস্টেশন বহাল রাখার দাবিতে মানববন্ধন শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান- অভিভাবক সমাবেশে আলহাজ্ব আবুল বশর আবু শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান অভিভাবক সমাবেশে আলহাজ্ব আবুল বশর আবু জাতীয় ছাত্রশক্তির পটিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন আনোয়ারায় ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যালয়ে না গিয়ে ঝাউ বাগানে ১৭ শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হয় শিক্ষকদের হাতে চন্দনাইশ রৌশনহাট শাঁহসুফি দরবারে সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩ বোয়ালখালীতে শ্রীপুর হানিফার বাড়িতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান- অভিভাবক সমাবেশে আলহাজ্ব আবুল বশর আবু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শুধু বিদ্যালয়ের শিক্ষক নয়, অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে—এমন আহ্বান জানিয়েছন আলহাজ্ব আবুল বশর আবু। চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া-মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ে এ হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বশর গ্রুপের চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুল বশর আবু বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবক—দুজনেরই দায়িত্ব রয়েছে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, নিয়মিত পড়াশোনা করছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের সবসময় খোঁজ রাখতে হবে।”

তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। একটি শিক্ষিত ও আদর্শ প্রজন্মই আগামী দিনের সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলতে পারে।

প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের হাতে অতিরিক্ত মোবাইল তুলে না দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি তাদের মানসিক বিকাশের প্রতিও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের সাবেক সহকারী পুলিশ কমিশনার, আলহাজ্ব মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার বাবু আশিষ বরণ দেব।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রমোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং শিক্ষক-অভিভাবকের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট