1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যালয়ে না গিয়ে ঝাউ বাগানে ১৭ শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হয় শিক্ষকদের হাতে চন্দনাইশ রৌশনহাট শাঁহসুফি দরবারে সামনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩ বোয়ালখালীতে শ্রীপুর হানিফার বাড়িতে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীতে শিক্ষক আনোয়ার পারভেজের অবসরজনিত বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জন্মাষ্টমী উপলক্ষে বাঁশখালীতে কৃষ্ণ দ্যুতি সংঘের শোভাযাত্রা ও আলোচনা সভা। সংবাদ প্রকাশের জেরে মীরসরাইয়ে সাংবাদিককে পিটিয়ে আহত বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আনোয়ারায় ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সের মালিক পক্ষের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি, হুমকি ও মার্কেটে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শপিং কমপ্লেক্সের মালিকপক্ষের সদস্য সিরাজুল ইসলাম।

গত ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে চাতুরী চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী সিরাজুল ইসলাম আনোয়ারা উপজেলার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে দেলোয়ার ওরফে ভাঙা দেলোয়ার, শহিদুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে আসছেন বলেও অভিযোগে দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মার্কেটের জায়গা ও দোকান দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে দেলোয়ারের নেতৃত্বে ১০০-১৫০ জন লোক দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মার্কেটে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা পূর্বে দাবিকৃত এক কোটি টাকা চাঁদা পরিশোধের জন্য চাপ দেন।

অভিযোগকারী আরও দাবি করেন, চাঁদার টাকা না দেওয়ায় অভিযুক্তরা তাকে ও তার মার্কেটের কর্মচারীদের মারধরের চেষ্টা করেন। পরে মার্কেটের বিভিন্ন দোকানের অবকাঠামো ও আসবাবপত্রে ভাঙচুর চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে আবারও হামলা ও মার্কেট দখলের হুমকি দিয়েছেন। এতে অভিযোগকারী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ২১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন সিরাজুল ইসলাম।

অভিযোগপত্রে উল্লেখিত অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. দেলোয়ার ওরফে ভাঙা দেলোয়ার, শহিদুল ইসলাম, আবদুল হামিদ (সুমন), ইসহাক প্রকাশ মুনু, মো. ওসমানসহ মোট ২১ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট