
মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দারোগা বাজার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা।এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোছাইনী,সাবেক কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী,সাবেক বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিল,এডভোকেট আবুল কাসেম (জিপি),এম এ আবদুল হক, দেলোয়ার আজিম,আসহাব উদ্দিন চেয়ারম্যান, শাহাজাহান চেয়ারম্যান, এডভোকেট নাছির উদ্দীন, এডভোকেট শওকত ওসমান,মোহাম্মদ মহসিন চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমেদ,তমিজ উদ্দিন,রাসেল চৌধুরী,শহিদুল্লা কাইছার,আব্দুর রহমান, ফজল কাদের, দিদারুল আলম।
এ ছাড়া দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দু ছবুর, ফরহাদুল ইসলাম, আজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা ও আলোচনা সভাকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।