1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চরম্বা ইউপির ৬নং ওয়ার্ডবাসীর সেবা করতে চান সম্ভাব্য মেম্বার প্রার্থী শাহ আলম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি (চট্টগ্রাম)

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে ইতোমধ্যেই বইছে আগাম নির্বাচনী হাওয়া। প্রত্যেক পাড়া মহল্লায়, চায়ের দোকানে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা। সকলের মুখে একটাই প্রশ্ন, কে হচ্ছেন আগামী দিনের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য?

এদিকে এলাকাবাসীর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৬নং ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে এবং এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আগামী নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গরীব অসহায় মানুষের জন্যে নীরবে কাজ করে যাওয়া শাহ আলম ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি কেবল একজন সমাজসেবক নন, বরং শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তার নানা উদ্যোগে যুক্ত থেকে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শাহ আলমের সমর্থকদের মধ্যে অনেকেই জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে চরম্বা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একজন সৎ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যিনি শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন না, বরং বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখবেন। তাদের দাবি, শাহ আলম সেই যোগ্যতা রাখেন। তিনি নির্বাচনে অংশ নিলে চরম্বা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নয়নশীল ও মাদকমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব হবে।

এদিকে শাহ আলম জানান, আমার দীর্ঘদিনের একটা সপ্ন এলাকার মানুষের পাশে দাড়ানোর। আমি ব্যক্তি স্বার্থের জন্য নয়, বরং জনগণের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছি। এলাকার জনগণ যদি চায় তাহলে সমাজের পিছিয়ে পড়া মানুষ,গরীব ও শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট