1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আজাদ খান বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষ বিদায়ে মানুষের ঢল, চিরনিদ্রায় বোয়ালখালীর প্রথম মেয়র আবুল কালাম আবু আলমদার পাড়া তৈয়্যবিয়া আজিজিয়া মাদ্রাসায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে নকল-ভেজাল ওষুধ বিক্রি রোধে ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা

বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সাধনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় সাধনপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন শেখর দত্ত ও সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধনপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইসমাইল।

এ ছাড়া সভায় মাষ্টার সাইফুর রহমান, রোকন উদ্দীন, জসীম উদ্দীন, জিয়াউদ্দিন, আব্দুল হক, আব্দুল ওয়াহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট