1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আজাদ খান বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষ বিদায়ে মানুষের ঢল, চিরনিদ্রায় বোয়ালখালীর প্রথম মেয়র আবুল কালাম আবু আলমদার পাড়া তৈয়্যবিয়া আজিজিয়া মাদ্রাসায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে নকল-ভেজাল ওষুধ বিক্রি রোধে ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় সভা

পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মোঃসাকিল

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
​
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক বলেন, “দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বরদাশত করা হবে না।” সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে তিনি প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
​
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, মইনুল আলম ছোটন, শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিবলু, নাছির উদ্দিন, নুরুল আকতার, মইনু উদ্দিন, ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, জঙ্গল খাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, জেলা পূজা কমিটির দিলীপ ঘোষ দিপু, তাপস কুমার দে ও পুলক চৌধুরী।
​
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। সার্বিক সহযোগিতা ও সতর্কতার মাধ্যমে উৎসব চলাকালে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়ে সভা শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট