1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

জলাতঙ্ক নির্মূলে চন্দনাইশে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৫০ বার পড়া হয়েছে

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম (এমডিভি–৩য় রাউন্ড) সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে চট্টগ্রামের চন্দনাইশে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

সভায় ডা. দীপন দেবনাথ (এমওডিসি) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, পুলিশ উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম অফিসার ডা. মো. কামরুজ্জামান, ফিল্ড মনিটরিং সুপারভাইজার রিয়াদ মোল্লা ও শাওন রায়।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, দোহাজারী পৌরসভার বাজার পরিদর্শক শাখাওয়াত হোসাইন মিন্টু, স্যানেটারী ইন্সপেক্টর মাজেদা বেগম, পরিসংখ্যানবিদ আহসান হাবিব, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সামশুল আলম চৌধুরী, এমটিইপিআই মো. আলী, সিমলা সেন, রুপশ্রী দাসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা।

সভায় বক্তারা জলাতঙ্কের ভয়াবহতা তুলে ধরে বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি শতভাগ প্রতিরোধযোগ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নে সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে।

কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট