1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম

বাঁশখালীতে নিখোঁজের ১০ ঘন্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর তিন বছরের শিশু তাওয়াবের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ পাওয়া যায়।

নিহত তাওয়াব উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুপিয়া ডোংরা এলাকার আব্দুর রহিমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে খেলার জন্য বের হয় শিশু তাওয়াব। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে আত্মীয়স্বজন ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেন।

এদিকে দুপুরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বাড়ির পাশে থাকা দুটি পুকুরে ১০-১২ জন মিলে খোঁজ করেন, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে আরেকটি পাশের পুকুরে নামলে রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখা যায়।

স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত তাওয়াব পুকুরে পড়ে ডুবে মারা গেছে। তবে শিশুটিকে দীর্ঘ সময় না পেয়ে এলাকায় নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট