1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

লোহাগাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর দুর্বৃত্তের হামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে আবু তাহের (৪৫) নামে এক ব্যবসায়ী।

গত রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কাজার মহাসড়কস্থ বার আউলিয়া কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু তাহের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ মাহছন মেম্বার পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র। আহত ব্যবসায়ী আবু তাহের জানান, ঘটনার রাতে তিনি বার আউলিয়া দরগাহ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেল গতিরোধ করে এবং কোনো কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এছাড়াও দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে ফেলার চেষ্টা চালায়। এ সময় কক্সবাজারমুখী একটি বাসের হেডলাইটের আলো ঘটনাস্থলে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আমিরাবাদ রাজঘাটা এলাকায় পৌঁছলে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট