1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে দিনব্যাপী রক্তদাতা উৎসব, অংশ নেন ২৫০ রক্তযোদ্ধা সাংবাদিকতায় এ আই প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ, সিআরএফ ও আইটি সল্যুশনের সমঝোতা স্মারক স্বাক্ষর ছাত্রদলকে রাজনীতির পাশাপাশি পড়ালেখা ও খেলাধুলায় মনোযোগী হতে হবে: এমপি নুরুল আমিন বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ৬৮টি ড্রেজার পাইপ ও এক্সকাভেটর জব্দ Play Casino Online on the Best Mobile Online Casinos for Singapore Players মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পটিয়ায় এবার ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমায় বর্ণিল ফানুস উৎসবের উদ্বোধন করেন আজিজুল হক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র গেয়ারভী শরীফ পালিত

ছাত্রদলকে রাজনীতির পাশাপাশি পড়ালেখা ও খেলাধুলায় মনোযোগী হতে হবে: এমপি নুরুল আমিন

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম)

ছাত্রদলকে রাজনীতির পাশাপাশি পড়ালেখা ও খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মেধা, মনন ও শারীরিক সক্ষমতা বিকাশে পড়ালেখা এবং খেলাধুলায় এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এমপি নুরুল আমিন ফুটবল টুর্নামেন্টের জোরারগঞ্জ ইউনিয়ন শাখার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে এক গোল করে ৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ৭ নম্বর ওয়ার্ড।

খেলোয়াড়দের উৎসাহ দিয়ে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে। তাই ছাত্রদলের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পড়ালেখা ও খেলাধুলায় সমান গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, সাবেক সদস্যসচিব মাসুকুল আলম সোহান, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ মহিলা কলেজের প্রভাষক আবুল হোসেন, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান, ছাত্রদল নেতা ফিরোজ ও যুবদল নেতা মো. রিপন, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহির রিয়াজ ও সাধারণ সম্পাদক ফয়সাল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহির রিয়াজ ও সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন বিএনপি নেতা গোলাম জাকারিয়া ও মাসুকুল আলম সোহান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট