1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মসজিদ-মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ পাশে থাকেন — শিল্পপতি জাকির হোসেন চন্দনাইশে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে থ্রেশার মেশিন চালকের মৃত্যু বাঁশখালীতে স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছনুয়া ইয়াবা উদ্ধারে সাঁড়াশি অভিযান: ওসিকে সরাতে কোটি টাকার মিশনে সিন্ডিকেট আন্দামান সাগরে ট্রলারডুবি বাঁশখালীর ৫ নিখোঁজ, ৯ জন উদ্ধার বাঁশখালীতে জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে বাঁশখালী সেভেন স্টার ক্লাব জয়ী বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার আনোয়ারায় শিল্পে নিয়োগে স্বচ্ছতা ও স্থানীয়দের অগ্রাধিকার দাবি বাঁশখালীতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রা‌মের বাঁশখালীতে পুলিশের অ‌ভিযা‌নে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্টে একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় থাকা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের দেহ তল্লাশি করা হয়।

এ সময় ব‌রিশা‌লের কোতোয়ালী থানা এলাকার বাংলা বাজার, ব্যাপটিস্ট মিশন রো‌ডের মৃত নজর আলী হাওলাদারের পুত্র সুমন হাওলাদার (২৮) এর কাছ থে‌কে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং রাঙ্গুনিয়ার রেশম বাগান এলাকার মিলন না‌থের পুত্র অঞ্জন নাথ (২১)এর কাছ থে‌কে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শনিবার (১১এ‌প্রিল) বিকা‌লের এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন বাঁশখালী থানা পু‌লিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট