1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চন্দনাইশে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা-র সাতবাড়িয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের নগর পাড়ায় এক প্রবাসীর পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আরফা বেগম (৫৫) চন্দনাইশ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আরফা বেগমের দুই ছেলে প্রবাসে থাকেন। বড় ছেলের স্ত্রী স্বামীর সঙ্গে বিদেশে থাকলেও গত রমজান মাসে দেশে এসে তার বৃদ্ধ মাকে নিয়ে বসতবাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের বসতভিটার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল।

গত ১৫ এপ্রিল ২০২৬, সকালে আরফা বেগম তার মাকে নিয়ে চিকিৎসার জন্য বাইরে যান। একই সময়ে তার পুত্রবধূও বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত মো. রিকন  ও তার পিতা সিরাজুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে বাড়িতে প্রবেশ করে।

এ সময় তারা আম, নারকেল ও সুপারি গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে এবং টিনের ঘেরাবেড়া ভাঙচুর করে। পরে বসতঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আলমিরা ভেঙে নগদ প্রায় ২ লাখ টাকা এবং আনুমানিক ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে আরফা বেগম বাড়িতে ফিরে ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের উদ্দেশ্যে ধাওয়া দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট