1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে থ্রেশার মেশিন চালকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিনচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় একই এলাকার প্রয়াত নুরুল আবছারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে দিঘী থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর বসাতে যান হৃদয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি দিঘীর পানিতে পড়ে যান। পরে তাঁর মা ও আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রণি নাথ বলেন, “হৃদয় মোটর বসাতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে অসতর্কতার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট