1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল স্বাগত মিছিল দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

মানবতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান- আল্লামা ইমাম হায়াত

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

মানবতা, ন্যায়বিচার ও অধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। চট্টগ্রামের মীরসরাইয়ে নিবন্ধন প্রাপ্ত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার মস্তানগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান বিশ্বে মানবতা, ধর্ম ও রাষ্ট্রব্যবস্থা এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন মতবাদ ও স্বৈরতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রভাবে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। সহিংসতা, বৈষম্য, দমন-পীড়ন, বাস্তুচ্যুতি ও সংঘাতের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, একক গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি এবং ধর্মের অপব্যাখ্যা সমাজে বিভাজন সৃষ্টি করছে। কিছু গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানবিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, যা প্রকৃত ধর্মীয় শিক্ষার পরিপন্থী। একইভাবে বস্তুবাদী ও একক জাতীয়তাবাদী চিন্তাধারাও মানবতার সার্বজনীন চেতনাকে দুর্বল করে দিচ্ছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, “আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে সকল ধর্ম, বর্ণ, ভাষা ও মতের মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। মানবতার ভিত্তিতে ন্যায় ও সাম্যের সমাজ গঠনই ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য।”

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের কো-চেয়ারম্যান ফাতেহা হায়াত। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবরার চিশতি, আল্লামা রেজাউল কাওসার।

এছাড়া সংগঠনের মীরসরাই উপজেলা আহ্বায়ক রেজাউল করিম, আজাদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট