1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মসজিদ-মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ পাশে থাকেন — শিল্পপতি জাকির হোসেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫৫ বার পড়া হয়েছে

 

এম এ রাশেদ: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া মোহাম্মদখালী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী হযরত বন্দী শাহ্ (রা:) সুন্নিয়া তাহফিজুল কোরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর কুতুব শাহ্ আমানত এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জাকির হোসেন। তিনি বলেন, “মসজিদ-মাদ্রাসার সাথে যারা সুসম্পর্ক রাখে, আল্লাহ সবসময় তাদের সাথেই থাকেন।”

তিনি আরও বলেন, “আমি ধর্মভীরু আল্লাহর একজন নগণ্য বান্দা হিসেবে এই মাদ্রাসার বার্ষিক সভায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি মূলত আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আপনারা দোয়া করবেন যেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ সাধারণ মানুষের জন্য আমৃত্যু খেদমত করে যেতে পারি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি এম এ রাশেদ, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান চৌধুরী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইউছুপ, মোঃ তানিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি মাদ্রাসার বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শুনে তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

পরে দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট