1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে তৃণমূল সংগঠন ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই,চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে তৃণমূল সংগঠন ও স্থানীয় রাজনীতিবিদদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র আয়োজনে সংস্থার প্রধান কার্যালয় মস্তাননগরে বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর এম এ মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক এবং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা আরও বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা হলে টেকসই উন্নয়ন সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম মিয়াজি বলেন,“তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”

সভাপতির বক্তব্যে অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর বলেন, “অপকা সবসময়ই তৃণমূল মানুষের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে পাওয়া সম্ভব।”

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তৃণমূল সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট