1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী সেবা মন্দিরে বাসন্তি পূজায় পূজার্থীর ঢল রাউজানে নানা কর্মসূচিতে তারাচরণ পরমহংসদেবের ১৪৭ তম শুভ আবির্ভাব তিথি ও বাসন্তীপূজা উদযাপন বাঁশখালীতে স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন মির্জাখীল ডিলার পাড়ায় পুরস্কার বিতরণ ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্টিত রাউজান প্রেসক্লাবের স্বাধীনতা দিবসের সভায়- স্বাধীনতার চেতনায় শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান চট্টগ্রাম নগরীতে আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের ঈদ পূর্নমিলনীতে অতিথিদের ঢল রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র সভাপতি অর্থনীতিবিদ ড. এস এম আবু জাকের সম্পাদক সাংবাদিক আরজু সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন,বাবর সভাপতি,জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও উপদেষ্টা রিকু’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী সেবা মন্দিরে বাসন্তি পূজায় পূজার্থীর ঢল

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পশ্চিম শাকপুরাস্থ সদারাম পাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তি পূজা উপলক্ষে বিশ্বশান্তি কামনায় ভূবণ মঙ্গল চন্ডীযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

সাতাশ মার্চ শুক্রবার মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী চন্ডীযজ্ঞ আয়োজনে পুরোহিত্য করেন শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃপানন্দ ব্রক্ষচারী মহারাজ।

শ্রী শ্রী চন্ডিযজ্ঞ অনুণ্ঠান পরিচালনা করেন শ্রীমত স্বামী রাখালান্দ ব্রক্ষচারী মহারাজ, শ্রীমৎ স্বামী অরুনানন্দ ব্রক্ষচারী মহারাজ, শ্রীমত তাপসানন্দ ব্রক্ষচারী,শ্রীমত স্বামী টংকরানন্দ ব্রক্ষচারী।

চণ্ডীপাঠ পরিবেশনা করেন শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়ের গীতা প্রশিক্ষক রনি চৌধুরী। গীতা পাঠ করেন সুভাষ দাশ।

পূজা উদযাপন উপলক্ষে মন্দিরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে ছিল চন্ডিপাঠ, সত্যনারায়নপূজা, গীতা পাঠ প্রতিযোগিতা, আতশবাজির প্রদশর্নী, আরতি প্রতিযোগিতা, শ্রী শ্রী চন্ডিযজ্ঞ,মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,অন্নপ্রসাদ বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূজা উপলক্ষে টিভি ও বেতার শিল্পীসহ স্থানীয় শিল্পীগণ অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন, মন্দিরের মাতাজী রুবি বনিক, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা, রনজিত নন্দী, কার্তিক দে, ডা: হারাধন নন্দী, ননীগোপাল চৌধুরী, দিলীপ চৌধুরী, অরুন দে, সুজিত দে। পূজা পরিচালনা কমিটির সভাপতি যীশু নন্দী, কার্যকরী সভাপতি রূপন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকাশ দে, অর্থ সম্পাদক রুবেল দাশ, মন্দির পরিচালনা কমিটির সভাপতি লিটন চৌধুরী, কার্যকরি সভাপতি শিক্ষক বিপ্লব দাশ বাচ্চু, সহ সভাপতি রাজীব চৌধুরী, টিপু দে, সৈকত ঘোষ, যীশু নন্দী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক অভি চৌধুরী, সজল চৌধুরী, প্রকাশ দে, কোষাধ্যক্ষ রনি চৌধুরী, সহ কোষাধ্যক্ষ জয় দাশ, রুবেল দাশ সাংগঠনিক সম্পাদক, রুপন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক বিটু চৌধুরী, রানা চৌধুরী, দপ্তর সম্পাদক নয়ন ঘোষ, প্রচার সম্পাদক টিশু নন্দী, সহ-প্রচার সম্পাদক প্রিয়াল ঘোষ।

বিজয়া দশমীতে নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি আতশবাজির প্রদশর্নী ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

বর্ণাঢ্য আয়োজনে বোয়ালখালী উপজেলা ছাড়াও চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার পূজার্থী ও ভক্তবৃন্দের সমাগম ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট