1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্টিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬২৭ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় (ক্রপিং প্যাটার্নঃ সরিষা-বোরো-রোপা আমন) মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্টিত হয়েছে। রাউজান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে

৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকায় উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহনগর অদুদিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন ওয়াহেদ বিলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

ডিএই খামার বাড়ি, ঢাকার তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মোঃ মাসুম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুনন্নিছা,তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের চট্টগ্রাম জেলার মনিটরিং অফিসার কামরুন মুয়াজ্জেমা।

উপ সহকারী কৃষি কর্মকর্তা সিকু কুমার বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হোসেন, স্থানীয় কৃষক জয়নাল আবেদীন, ওমমান সিকদার। অনুষ্ঠানে স্থানীয় দেড় শতাধিক কৃষক হঅংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএই খামার বাড়ি, ঢাকার তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদিত ফসলে নিজেদের চাহিদা পূরণে কৃষকদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, সরকার এখন কৃষি ক্ষেত্রে সকল ধরনের সুযোগ -সুবিধা দিচ্ছে। দেশের প্রান্তিক জনপদে আধুনিক কৃষি উপকরণ এখন কৃষকের দোরগোড়ায়। এসব সুবিধাকে শতভাগ কাজে লাগিয়ে কৃষি সেক্টরকে আরো সমৃদ্ধ করতে অন্যান্য ফসলের পাশাপাশি তেলজাতীয় ফসলের উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট