1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও উপদেষ্টা রিকু’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৬৬০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকার হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে মরহুম মুহাম্মদ ইকতেয়ারুল ইসলাম রিকু’র রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ ২০২৬) বাদে আছর বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে মরহুমের সহপাঠী, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ আবদুল গনি ছাবেরী এবং সঞ্চালনা করেন সায়েম আলী চৌধুরী। এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, উপদেষ্টামন্ডলী’র মধ্যে মোরশেদ মুহাম্মদ জাহাঙ্গীর, দিদারুল ইসলাম হিরু,সোহেল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ শহিদুল্লাহ, ইফতেখার উদ্দিন জুয়েল,মুহাম্মদ আমিনুল ইসলাম, মুহাম্মদ আজিজুর রহমান, মুহাম্মদ তাহের উদ্দিন, মোহাম্মদ তারেক হোসেন,শরফুদ্দীন চৌধুরী শরীফ, খোরশেদ আলম,আনসার উদ্দীন সহ প্রমুখ এবং কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন আল ফারুক, সহ সভাপতি হোসেন মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্মৃতিচারণ সভায় বক্তারা মরহুম রিকু’র ব্যক্তিত্ব, সামাজিক কর্মকাণ্ড, সংগঠনে উনার সরব উপস্থিতি এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন অমায়িক, সদালাপী ও মানবিক মানুষ, যার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলটি ছিল অত্যন্ত শোকাবহ ও শ্রদ্ধামূলক পরিবেশে অনুষ্ঠিত একটি স্মরণীয় আয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট