1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

 

দেশ ও জাতির সেবায় অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার

চট্টগ্রামের চন্দনাইশে সাংবাদিকদের সংগঠন ‘কলম সৈনিক মিডিয়া’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গাছবাড়িয়া বটতলাস্থ সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আফসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক নুরুল আলম মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ হামিদ, এম শাহনেওয়াজ চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সোলাইমান কোম্পানি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, নুরুল ইসলাম পাবেল, ওয়াহিদুল আলম, আব্দুর রহমান, শফিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে এবং একটি সুস্থ সমাজ গঠনে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের কলমকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। এ সময় সংগঠনের সদস্যরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চন্দনাইশের প্রয়াত সাংবাদিক বিএ আজাদ ইসলামাবাদী, খলিলুর রহমান, মোহাম্মদ আলী রাজু, আবুল কালাম সামশুদ্দীন, শহীদুল ইসলাম শহীদ ও এম এ রাজ্জাক রাজসহ প্রয়াত সাংবাদিকদের স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সিদ্দিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট