1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে ২৫০ প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬০২ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র উদ্যোগে এস. রহমান ট্রাস্ট ও মিরসরিয়ান সংগঠনের সহযোগিতায় উপজেলার ২৫০ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় ঘর পুড়ে যাওয়া পাঁচটি পরিবারের মাঝেও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে এবং অপকা কর্মকর্তা প্রতাপ বণিক ও রাইসার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল হক এবং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন,“ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও এসজিও সংস্থাসহ সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।”

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট