1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজান প্রেসক্লাবের স্বাধীনতা দিবসের সভায়- স্বাধীনতার চেতনায় শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

রাউজান প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে হলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

তারা বলেন, স্বাধীনতা শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের প্রতিদিনের চর্চা ও দায়িত্ববোধের অংশ। দেশের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতা অর্জন বাঙালি জাতির ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় অহংকার ও পরিচয়ের প্রতীক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাউজান পৌরসভার জলিলনগরস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল।

সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা সদরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট