1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীতে আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের ঈদ পূর্নমিলনীতে অতিথিদের ঢল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫১৩ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামে আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন ও ইউনুচ- আলমাস ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নগরীর কিং অফ চিটাগাং ক্লাবে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের সংসদ সদস্য, মেয়র, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণি পেশার মানুষের মিলনমেলা ঘটে। অনুষ্ঠানে ছিলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনও।

অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে দর্শনার্থীরা গল্প ও ঈদ আড্ডা ও ফটোসেশনে মেতে উঠেন।

অতিথিদের অভ্যার্থনা ও স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী ও সেচ্ছাসবী মানবকল্যাণ মূলক সংস্থা দুটির প্রতিষ্ঠাতা আলহাজ জসিম উদ্দিন ও জ্যেষ্ঠ পুত্র জোবায়ের উদ্দিন তানসি এবং তাঁর পরিবার বর্গের অন্যান্য সদস্যরা।

পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চট্টগ্রাম-৬ রাউজান আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহব্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চন্দনাইশ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বি জে এম ই এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব বিশিষ্ট রাজনীতিবিদ নাজিমুর রহমান, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মনজুরুল কিবরিয়া, বাঁশখালীর বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম বাপ্পা, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ উমর ফারুক, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আবু আহনেদ হাসনাত, রাউজানের সাবেক ইউএনও জিসান বিন মাজেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, আলহাজ জসিম উদ্দিন ফাউনন্ডেশনের পরিচালক আলহাজ মোহাম্মদ রফিক, আলহাজ মোখতার আহমদ, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনীতিক, সমাজিক, পেশাজিবী ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট