1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে এক প্রবাসী ব্যবসায়ীর উদ্যোগ, সড়কের দু-পাশে সবুজায়নের লক্ষ্যে লাগানো হচ্ছে ১০ হাজার বৃক্ষ কক্সবাজারের ধলঘাটার ফজল কাদের বাহিনীর অস্ত্র ও গুলিসহ ৪ সদস্য আটক চন্দনাইশে জায়গা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নারীসহ আহত ৩ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বালক ক্রিকেটে বাঁশখালী ফাইনালে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনাম: দালালচক্র প্রতিরোধে কঠোর নির্দেশনা পটিয়ায় বিএনপির যৌথ সভা: জনদুর্ভোগ নিরসনে পদক্ষেপের আশ্বাস এমপি এনামের হালদা তীরবর্তী সরকারি হ্যাচারিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: খোঁজ নিলেন হালদার রেনুর স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠিত: সভাপতি-রুবেল ও সম্পাদক-তারেক মীরসরাইয়ে ফুটবল উৎসব, ক্রীড়া সংবর্ধনা ও ট্রফি উন্মোচন

মশুরিখোলা দরবারের পীর সাহেব শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহবায়ক হাসান আলীর শোক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

ঢাকার  অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন খানকাহ শরীফ মশুরিখোলা দরবারের সম্মানিত পীর সাহেব শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।২৯ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ ইন্তেকাল করেন।তিনি ছিলেন এক নিরব, নিষ্কলুষ ও নিবেদিতপ্রাণ আল্লাহওয়ালা। হাল আমলের নানা বিতর্ক ও বিভ্রান্তির যুগে তিনি ছিলেন ব্যতিক্রমী একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যাঁর জীবনযাপন ছিল সরলতা, আল্লাহভীতি এবং মানবসেবায় পূর্ণ। তাঁর বংশানুক্রমিক ভাবধারাও ছিল সমাজসচেতন ও রাজনৈতিকভাবে জাগ্রত। মশুরীখোলা দরবারের প্রতিষ্ঠাতা শাহ আহসানুল্লাহ (রহ.) যেমন খেলাফত-অসহযোগ আন্দোলনের সময় জাতির পথপ্রদর্শক নেতাদের পরামর্শদাতা ছিলেন, ঠিক তেমনি এই পীর সাহেব শাহ আহসানুজ্জামানও দাদার ঐতিহ্যকে ধারণ করে দরবারকে শিক্ষা, সমাজসেবা ও মানবিক উদ্যোগের প্ল্যাটফর্মে পরিণত করেছেন। জুলাই অভ্যুত্থানের সময় তিনি সরাসরি জালিমের পতনের জন্য দোয়া করেন — এটি প্রমাণ করে তিনি নিছক তরিকতের নয়, বরং ন্যায়ের পক্ষেও একজন সক্রিয় সুনীতির ধারক ছিলেন।

বাংলাদেশের সুফি সমাজে এমন প্রজ্ঞাবান, পরিপক্ব, নিরব বিরলতম পীর সাহেবের ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর মুরিদ, ভক্ত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
হাসান আলী, যুগ্ম আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট