1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

কক্সবাজারের ধলঘাটার ফজল কাদের বাহিনীর অস্ত্র ও গুলিসহ ৪ সদস্য আটক

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৮০ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, কক্সবাজার:

কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে অস্ত্র, গুলি ও ধারালো দাসহ সংঘবদ্ধ জলদস্যু বাহিনীর সক্রিয় চার সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৪ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটকরা হলেন, মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৪), মৃত বশির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম কালু (২৪), মৃত ফজল আকবরের ছেলে মো. ফারুক (২৫) এবং সুলতান আহমেদের ছেলে কাইয়ুম উদ্দিন (৩৫)।

কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের নাছিরডেইল সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুটি বন্দুক, তিন রাউন্ড গুলি এবং পাঁচটি ধারালো দা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটকরা চিহ্নিত জলদস্যু এবং তারা সংঘবদ্ধ ফজল কাদের বাহিনীর সদস্য। জলদস্যুতা ও বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট