1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বালক ক্রিকেটে বাঁশখালী ফাইনালে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস–এর উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বালক ক্রিকেটে বাঁশখালী উপজেলা জেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাঁশখালী উপজেলা একাদশ ৮ উইকেটে কর্ণফুলী শিক্ষা থানা
একাদশকে পরাজিত করে।

টসে জিতে প্রথমে কর্ণফুলী শিক্ষা থানা ব্যাট করতে নামলে বাঁশখালীর তানভীর, তৌসিফ, ওমর ফারুক, নাহিনের নিয়ন্ত্রিত বোলিং নৈপুণ্যে নির্ধারিত
১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন মানিক, বোলার তানভীর ৪টি, তৌসিফ ৩ টি, ওমর ফারুক২টি, নাহিদ ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে ৭৫ রানের লক্ষে বাঁশখালী উপজেলা ব্যাট করতে নেমে ইমরান হোসেন তোহা, মাজেদ ও জহির এবং নাফিসের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিচালক মোঃ এরশাদ এর পরিচালিত বাঁশখালী উপজেলা বালক ক্রিকেট দল।

আগামী ৯ মে সকাল ১০ টায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আনোয়ারা উপজেলা বালক ক্রিকেট একাদশের সাথে ফাইনালে মোকাবেলা করবে বাঁশখালী উপজেলা বালক ক্রিকেট দল।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার বালক ক্রিকেট দলের কোচ মোহাম্মদ এরশাদ, ম্যানেজার রাশেদুল বারি, ফিল্ডিং কোচ আশরাফুল আলী তানভীর, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঁশখালী উপজেলা কাবাডি দলের কোচ আইএস সানি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট