1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে ফুটবল উৎসব, ক্রীড়া সংবর্ধনা ও ট্রফি উন্মোচন

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৪১ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাইয়ে ফুটবল উৎসব, ক্রীড়া সংবর্ধনা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) সকাল ১১টায় মীরসরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর এবং ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুছা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য হারুনুর রশিদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ক্রীড়াবিদ আবু নছর সহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। ক্রীড়া চর্চা বাড়াতে হলে তৃণমূল পর্যায়ে উদ্যোগ জোরদার করতে হবে। জাতীয় ফুটবল অঙ্গনে অবদান রাখতে গ্রামীণ পর্যায়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ফুটবল উৎসব উপলক্ষে ট্রফি উন্মোচন করা হয় এবং ক্রীড়া কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট