1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চন্দনাইশে জায়গা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, নারীসহ আহত ৩

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৯৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত আনুমানিক ৮টার দিকে পূর্ব সাতবাড়ীয়া ছাদেক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল হক চন্দনাইশ থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত লোকমান, আনোয়ার, নুরুল ইসলাম, আনোয়ার বেগমসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে নুরুল হকের পৈতৃক বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় নুরুল হকের বড় বোন রানু আক্তারের টিনশেড বসতঘরে ব্যাপক ভাঙচুর করা হয়।

পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে রানু আক্তার, তাহমিন আক্তারসহ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এছাড়া তাহমিন আক্তারকে ধাক্কা দিয়ে ফেলে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের আলমারি থেকে প্রায় ১০ আনা স্বর্ণালঙ্কার ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এতে প্রায় ১ লাখ টাকার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় পুনরায় হামলা, অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে চন্দনাইশ থানা জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লোকমান বলেন, “তাদের ক্রয়কৃত জায়গায় ঘর নির্মাণ করায় আত্মীয়-স্বজন নিয়ে সেটি ভেঙে দেওয়া হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট