1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনাম: দালালচক্র প্রতিরোধে কঠোর নির্দেশনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

মোঃসাকিল (পটিয়া) প্রতিনিধি:

বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। বিশেষ করে হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য ও সাধারণ রোগীদের ভোগান্তির অভিযোগকে গুরুত্ব দিয়েই এই পরিদর্শন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এমপি এনাম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় অনেক রোগী চিকিৎসাসেবার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে এমপিকে অবহিত করেন।

তিনি জানান, সীমিত জনবল ও নানা চ্যালেঞ্জের মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিদর্শন শেষে এমপি এনামুল হক এনাম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। হাসপাতালে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা দালালচক্রের দৌরাত্ম্য সহ্য করা হবে না।সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, চিকিৎসক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট