1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঁশখালীর বৈলছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব উদ্বোধন বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত মীরসরাইয়ে দিনব্যাপী রক্তদাতা উৎসব, অংশ নেন ২৫০ রক্তযোদ্ধা সাংবাদিকতায় এ আই প্রযুক্তির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ, সিআরএফ ও আইটি সল্যুশনের সমঝোতা স্মারক স্বাক্ষর ছাত্রদলকে রাজনীতির পাশাপাশি পড়ালেখা ও খেলাধুলায় মনোযোগী হতে হবে: এমপি নুরুল আমিন বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ৬৮টি ড্রেজার পাইপ ও এক্সকাভেটর জব্দ Play Casino Online on the Best Mobile Online Casinos for Singapore Players মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বাঁশখালীতে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে সীমানা বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবদুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবদুল মালেক শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়ার মৃত মকবুল সোবহানের ছেলে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

জানা গেছে, বুধবার সকালে সীমানা বিরোধ নিয়ে আবদুল মালেকের সঙ্গে তাঁর চাচাতো ভাই মৃত নজির আহমদের ছেলে জাকের হোসেনের কথা-কাটাকাটি হয়।

এ সময় জাকের হোসেন তাঁকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। পরে দুপুর ২টার দিকে আবদুল মালেক মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা জাকের হোসেন তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আবদুল মালেক ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতের আরেক চাচাতো ভাই ফরিদুল আলম জানান, নিহত আবদুল মালেক ও হামলাকারী জাকের হোসেন দুজনই তাঁর চাচাতো ভাই। সীমানা বিরোধের জের ধরেই জাকের হোসেনের লাঠির আঘাতে ঘটনাস্থলেই আবদুল মালেকের মৃত্যু হয়।

বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, নিহত আবদুল মালেকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট