1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন রড উদ্ধার, তিনজন গ্রেপ্তার মীরসরাইয়ে বামনসুন্দর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন রাউজানের পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি কক্সবাজারে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের জেলা কমিটি ঘোষণা আমুচিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল প্রাইভেটকার-ড্রাম ট্রাক সংঘর্ষে মীরসরাই থানা যুবদলের আহ্বায়ক নিহত চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ: দুই সাংবাদিক আহত বোয়ালখালীতে সালিশী বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশঃ চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সর্ব সম্মতিক্রমে মো. দেলোয়ার হোসেনকে (পূর্বকোণ) সভাপতি, এম.এ হামিদকে (গ্লোবাল টিভি) সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ২ বছরের জন্য কার্যকরি পরিষদ গঠন করা হয়। গত ১৭ মার্চ রাতে দোহাজারীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে আবু তোরাব চৌধুরী (দৈনিক ইত্তেফাক), জাহাঙ্গীর আলম (দৈনিক বাংলাদেশ সমাচার), জাহাঙ্গীর আলম চৌধুরী (দৈনিক বিজনেস বাংলাদেশ), এস এম জাকের (দৈনিক বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (দৈনিক পূর্বদেশ), সাংগঠনিক সম্পাদক আমিন উল্লাহ টিপু (আনন্দ টিভি ও জনবানী), অর্থ সম্পাদক সফিউল আজম চৌধুরী ফয়সাল (সি-প্লাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরফাত হোসেন (দৈনিক আলোকিত সকাল), দপ্তর ও সমাজকল্যাণ সম্পাদক আসহাব উদ্দিন হিরু (দৈনিক সাঙ্গু ও দৈনিক আমার সময়), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আমান উল্লাহ্ আমান সমরকন্দী (দৈনিক আলোচিত কণ্ঠ), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকের আহমেদ বাবু (হৃদয়ে চট্টগ্রাম সংবাদ), নির্বাহী সদস্য যথাক্রমে- আবু তালেব আনসারি (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক বাংলা), জাবের বিন আরজু (বিজয় টিভি), মুহাম্মদ সবুজ (বাংলার খবর)। উল্লেখিত কার্যকরি পরিষদ আগামী ৩০ জুন’২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করিবেন। নব গঠিত এই কার্যকরি পরিষদ চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক ঐক্য, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চন্দনাইশের বিভিন্ন সমস্যা, ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে সংবাদ প্রচার করার অঙ্গিকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট