1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

হালদা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৫০০ মিটার ভাসাজাল ও ২০ টি বড়শি জব্দ, তিনজনকে অর্থদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :মৎস্য হেরিটেজ হালদা নদীতে নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

২৬ জানুয়ারি সোমবার দুপুর  ১২ ঘটিকা হতে ৪.৪৫ ঘটিকা পর্যন্ত হালদা নদীর মগদাই স্লুইচ গেট এলাকা হতে কালুরঘাট ব্রিজ (হালদা মোহনা) পর্যন্ত চলমান অভিযানে ৩ জন অবৈধ মৎস্য শিকারীকে হাতেনাতে আটক করে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। এ সময় প্রায় ৩৫০০ মিটার ভাসাজাল ও ২০ টি বড়শি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রাহাতুল ইসলাম। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাউজান তোফাজ্জল হোসেন ফাহিমসহ নৌ পুলিশের রামদাশহাট ফাঁড়ির এএসআই মোহাম্মদ রমজান আলীর নেতৃত্বে নৌ পুলিশের টিম ও হালদার পাহারাদাররা সহযোগিতা করেন।

পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান সম্পর্কে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাউজান তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, হালদার মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট