1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চন্দনাইশে দেড়শ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ সাহেদুল ইসলাম সজিব (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
আটক সজিব সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ভোরবাজার পশ্চিম পাড়া এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে।
আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত ২টার দিকে সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শঙ্খ নদীর দক্ষিণ তীর ঘেঁষে অবস্থিত বার্মা কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেড়শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তদন্ত শেষে আটক ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আর্মি ক্যাম্প।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম জানান, আটক সজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট