1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ: দুই সাংবাদিক আহত বোয়ালখালীতে সালিশী বৈঠকে বিএনপি নেতার মৃত্যু সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজানে তিন বছরের শিশু অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী, পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার -৩ চবি রাজনীতি বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত মীরসরাইয়ে ২৫০ প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে জাফর স্টিল ট্রাস্ট: রাউজানে ইফতার মাহফিলে বক্তারা মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু রাউজানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্টিত

বোয়ালখালীর এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক অসন্তোষ: দুই সাংবাদিক আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী উপজেলার এন. মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা উপস্থিত সাংবাদিক ও পুলিশের ওপর চড়াও হয়ে মারধর করে। এরপর তাদের অবরুদ্ধ করে রাখে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এন.মোহাম্মদ প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।

আহত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)। হামলার সময় সাংবাদিকদের মোবাইল ভাঙচুর করা হয়।

এ ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দরা ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিকদের ও ভেতরে শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করে।

আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানায় আন্দোলন করছেন। মূল ফটকে তালাবদ্ধ করে দিয়েছে। ফলে পুলিশ মূল ফটকের বাইরে অবস্থান করেছেন।

আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন বা কি উদ্দেশ্যে এই হামলা করা হলো বুঝতে পারিনি। তবে এটি উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করছি। এ বিষয়ে মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অবরুদ্ধ হয়ে পড়া আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে অবস্থান করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট